সিরাজগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে আটক ১
সিরাজগঞ্জ সদরে শিশু ধর্ষণের অভিযোগে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার সয়দাবাদ ইউনিয়ন থেকে শুকুর আলীকে আটক করা হয় বলে সদর থানার এসআই আব্দুল বারিক জানান।
শুকুর আলী সয়দাবাদের বাঐতারা গ্রামের প্রয়াত নিদান আলীর ছেলে।
১১ বছরের ওই শিশুটি পরিবারের বরাত দিয়ে এসআই বারিক বলেন, “অভাবের কারণে শিশুটি শুকুর আলী বাড়িতে মাঝে মধ্যে কাজ করত।
“শনিবার বিকালে কৌশলে শিশুটিকে বাড়ি নিয়ে গিয়ে ধর্ষণ করে শুকুর ।রোববার সকালে সদর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে চিকিৎসকরা বিষয়টি পুলিশে জানায়। পরে অভিযান চালিয়ে শুকুরকে আটক করা হয়।”
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
