Published : 05 Nov 2016, 12:36 PM
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএিনও) আবুল হাসনাত মো. মঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
ইউএনও হাসনাত জানান, ভাঙা বেড়ি বাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে চর কিং, চর ঈশ্বর, সুখচর ও নিঝুম দ্বীপসহ কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।
নদী উত্তাল থাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলে অবস্থান করতে বলা হয়েছে। সকাল থেকে বাতাসের সঙ্গে বৃষ্টিপাতও হচ্ছে।