১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন: সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

চূড়ান্ত গণনায় ৪১৬টি ব্যালট বৈধ এবং ৬৪টি বাতিল বলে গণ্য হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2026, 08:18 AM

Updated : 11 Sep 2026, 03:34 PM

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী নির্বাচিত হয়েছেন। 

শনিবার ভোরে এফডিসিতে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা ফলাফলের এই বিবরণীতে স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

বিবরণীতে বলা হয়েছে, এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোট দিয়েছেন। তার মধ্যে চূড়ান্ত গণনায় ৪১৬টি ব্যালট বৈধ এবং ৬৪টি বাতিল বলে গণ্য হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে  ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শিবা সানু; তার প্রতিদ্বন্দ্বী ফাইটার ও প্রযোজক আরমান পেয়েছেন ১৪৩ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট। 

সহ-সভাপতি পদের দুইটি আসনে নির্বাচিত হয়েছেন ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা। এর মধ্যে ডি এ তায়েব সর্বোচ্চ ২৬০ ভোট এবং ইলিয়াস কোবরা ২১৬ ভোট পেয়ে বিজয়ী হন। তবে এই পদে অভিনেত্রী রোজিনা এবং নূতন ১৫২ ও ২০৪ ভোট পান।

সম্পাদকীয় প্যানেলের অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খানকে পরাজিত করে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুব্রত। 

সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান ২৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার বিপরীতে প্রতিদ্বন্দ্বী চুন্ন পেয়েছেন ১৮৩ ভোট। 

এছাড়া আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর ২৭২ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়লাভ করেছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী পলি পেয়েছেন ১৪৪ ভোট। 

দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর ২২১ ভোট পেয়ে এবং সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল ২২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাদু আজাদ পেয়েছেন ১৯৭ ভোট।

এদিকে সমিতির ১১টি কার্যকরী পরিষদ সদস্য পদের জন্য এবার ২৭ জন প্রার্থী লড়াইয়ে নেমেছিলেন। 

এদের মধ্যে ৩২৪ ভোট পেয়ে প্রথম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক কায়েস আরজু। কার্যকরী পরিষদের বাকি ১০টি আসনে বিজয়ী হয়েছেন যথাক্রমে আলীবরাজ, নাসরিন, জেসমিন আক্তার, সুশান্ত, শিপন মিত্র, শামীম খান (চিকন আলী), রাকা, শিরিন শিলা, কাবিলা এবং ফরহাদ। 

এদের মধ্যে আলীবরাজ ২৯৭ ভোট, নাসরিন ২৮৯ ভোট এবং জেসমিন আক্তার ২৮৩ ভোট পেয়ে তালিকার প্রথম সারিতে জায়গা করে নিয়েছেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় শুক্রবার সকাল সাড়ে ৯ টায়, যা চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। 

এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এক প্যানেলে থেকে সভাপতি পদে প্রার্থী হন ফাইটার ও প্রযোজক আরমান, তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে লড়েছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।

অন্য প্যানেলে শিবা সানু সভাপতি পদে এবং জয় চৌধুরী সাধারণ সম্পাদক প্রার্থী হন।

এবারের নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কিবরিয়া লিপু, খোরশেদ আলম খসরু ও বি এইচ নিশান।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবার নির্বাচন করেন স্বপ্না কাশেম, আন্না কামরুননাহার, তাহমিনা হোসেন বেবী, হোসেন আরা রিয়া, পলাশ খান, ইউসুফ খান।

শিল্পী সমিতির ভোট শুরুকেন্দ্র ফাঁকা ফাঁকা

শিল্পী সমিতির ভোট: 'আর্জেন্টিনার ম্যাচের আগেইফল ঘোষণার আশা নির্

নির্বাচন-পরবর্তী 'কোর্ট-কাচারিএড়ানোর আহ্বান আবুল হায়াতের, পরিবে

শিল্পী সমিতির নির্বাচননামাজের বিরতিতে ভেতরে লোক রেখে তালা দেওয়া