২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গৃহবধূকে নির্যাতনের অভিযোগে আটক ১

সাভারে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগে স্বামীকে ধরে করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2016, 11:41 PM

Updated : 12 Apr 2022, 03:13 AM

শুক্রবার সাভার সদর ইউনিয়নের চাপাইন এলাকায় এ ঘটনা ঘটে বলে সাভার মডেল থানার পরিদর্শক কামরুজ্জামান জানান ।

আটক ইকবাল হোসেন (৩৮) সাভারের চাঁপাইন এলাকার প্রয়াত আফজাল হোসেনের ছেলে। আহত গৃহবধূকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক কামরুজ্জামান বলেন, “শুক্রবার সকালে গৃহবধূকে তার স্বামী অপবাদ দিয়ে রুটি বানানোর বেলন দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করে। এক পর্যায়ে মাথা ফাটিয়ে দেন তিনি।বিকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ইকবালকে ধরে থানায় নিয়ে আসে।”

এ ঘটনায় কেউ এখনও লিখিত অভিযোগ করেনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেন তিনি।