২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় লরির চাপায় জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নেত্রকোণায় সদর উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে লরি চাকায় প্রাণ গেল এক জেএসসি পরীক্ষার্থীর।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2016, 02:40 PM

Updated : 25 Jul 2022, 09:32 PM

বৃহস্পতিবার সকালে দক্ষিণ বিশিউড়া-চল্লিশা সড়কের চন্দ্রখিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নেত্রকোণা মডেল থানার ওসি মো. আবু তাহের দেওয়ান জানান।

নিহত সুমা আক্তার ওই গ্রামের আবদুর রশিদের মেয়ে। দক্ষিণ বিশিউড়া উচ্চবিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল সে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সকালে বাড়ি থেকে চাচার সঙ্গে মোটরসাইকেলে করে চল্লিশা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল সুমা। পথে বিপরীতমুখী একটি লরির ধাক্কায় রাস্তার ছিটকে পড়ে সে। 

“এ সময় লরিটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সুমার মৃত্যু হয়।”

পরে পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি জানান, ঘটনার পরপরই চালক লরি নিয়ে পালিয়ে যায়। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে।