২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ আটক ৪

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় চারটি আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ চারজনকে আটক করেছে র‌্যাব।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2016, 12:11 PM

Updated : 20 Aug 2022, 02:07 PM

উপজেলার বাদুরগাছা গ্রাম থেকে মঙ্গলবার রাতে তাদের আটক করা হয় বলে জানান র‌্যাবের ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহম্মেদ।

আটককৃতরা হলেন বারোবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের দুই ভাই সোহেল ও সোহান রানা, একই গ্রামের কনক ও সাতক্ষীরার জামাল।

র‌্যাব কর্মকর্তা বলেন, গোপন খবরের ভিত্তিতে চেয়ারম্যান আজাদের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে চারজনকে আটকের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী একটি দেশি রিভলবার, চারটি শাটারগান, ৩২১ বোতল ফেনসিডিল, ৭৯৫টি ইয়াবা ও আড়াই লাখ টাকা জব্দ করা হয়।

এর আগে গত ২৭ অক্টোবর বারোবাজার রেলওয়ে মাছের আড়ত থেকে চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ আরও পাঁচজনকে মাদকদ্রব্য ও বোমাসহ আটক করে র‌্যাব। তারা কারাগারে রয়েছেন।