২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2016, 12:24 AM

Updated : 12 Apr 2022, 03:12 AM

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

ভর্তি কমিটি সভাপতি অধ্যাপক মো. আব্দুস সোহবান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফলাফলে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ‘ক’ গ্রুপে প্রকৌশল বিভাগসমূহ ও বিইউআরপি বিভাগে ভর্তির জন্য ০১ থেকে ২৪৯৮তম প্রার্থীর মেধাক্রম অনুযায়ী তালিকা প্রকাশ করা হয়েছে।

আর ‘খ’ গ্রুপে আর্কিটেকচার বিভাগে ভর্তির জন্য ০১ থেকে ১২৮তম প্রার্থীর মেধাক্রম অনুযায়ী তালিকা প্রকাশ করা হয়েছে।

আগামী ১ ডিসেম্বর সকাল ৯টায় মেধা তালিকায় ‘ক’ গ্রুপে ১ থেকে ৫০০তম পর্যন্ত এবং ‘খ’ গ্রুপে ১ থেকে ৩০তম স্থান অর্জনকারী এবং ২ ডিসেম্বর মেধা তালিকায় ‘ক’ গ্রুপে ৫০১ থেকে ৮৪০তম পর্যন্ত স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ভর্তি করা হবে।

নির্ধারিত সময়ে কোনো প্রার্থী ভর্তি হতে ব্যর্থ হলে তার ভর্তির যোগ্যতা বাতিল হয়ে যাবে এবং আসন শূন্য থাকা সাপেক্ষে মেধা তালিকা থেকে শূন্য আসনে ভর্তি করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ভর্তির নিয়মাবলী এবং প্রয়োজনীয় ডক্যুমেন্টের তালিকা রুয়েট প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং www.ruet.ac.bd ওয়েবসাইটে ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে।

ভর্তির সময় ভর্তি ফি বাবদ ১৬ হাজার টাকা রূপালী ব্যাংক রুয়েট শাখায় জমা দিতে হবে। ভর্তির জন্য নির্ধারিত তারিখ ও অন্যান্য তথ্যাদি প্রার্থীকে নিজ দায়িত্বে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।