ঠাকুরগাঁওয়ে বিএনপি প্রার্থী বিজয়ী
ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থী পয়গাম আলী বিজয়ী হয়েছেন।
সোমবার সন্ধ্যায় নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা নূর-ই-আলম এ ফল ঘোষণা করেন।
পঞ্চম দফা নির্বাচনে স্থগিত নারগুন ইউনিয়নের এমহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির প্রার্থী পয়গাম আলী পেয়েছেন ৮০৭ ভোট। এনিয়ে ওই ইউনিয়নের ৯টি কেন্দ্রে তিনি ৫ হাজার ৭৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সেরেকুল ইসলাম স্থগিত কেন্দ্রে পেয়েছেন ৫০৪ ভোট। এ নিয়ে তিনি মোট পেয়েছেন ৫ হাজার ৫২২ ভোট।
