২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ট্রাকচাপায় কলেজছাত্রের মৃত্যু

ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল চালক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মোটরসাইকেলটির অপর আরোহী আহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2016, 02:13 PM

Updated : 20 Aug 2022, 02:05 PM

করিমপুর এলাকায় শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মো. নাজমুল আলম সাব্বির (২৫) জেলা শহরের ঝিলটুলি এলাকার বাসিন্দা অ্যাডভোকেট নুরুল আলমের ছেলে। ঢাকায় একটি বেসরকারি কলেজে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছিলেন সাব্বির।

ফরিদপুর কানাইপুর হাইওয়ে পুলিশের এসআই মো. আকরাম হোসেন জানান, যশোরগামী একটি দ্রুতগামী ট্রাক বেলা ১২টার দিকে পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।

আহত আরেক যুবককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই আকরাম।