২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির লিপু হত্যার বিচার দাবিতে প্রদীপ প্রজ্বলন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে প্রদীপ প্রজ্বলন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2016, 09:10 PM

Updated : 11 Oct 2022, 08:57 PM

পুরনো খবর:

রাবির লিপু হত্যার তদন্ত ও বিচার দাবি
হুমকি পেয়ে বিশ্ববিদ‌্যালয়ে ফিরেই ‘খুন’ লিপু, সন্দেহে ‘পরীক্ষা জালিয়াত চক্র’
রাবি ছাত্রের মৃত্যু মাথায় আঘাতে: ময়নাতদন্তকারী চিকিৎসক
রাবির হলে ছাত্রের লাশ, পুলিশের সন্দেহ ‘হত্যা’

সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যায়ের শহীদ মিনার মুক্ত মঞ্চে এ কর্মসূচিতে শিক্ষার্থীরা লিপু স্মরণে হাতে প্রদীপ নিয়ে এক মিনিট নীরবতাও পালন করেন।

পরে প্রদীপ নিয়ে শহীদ মিনার চত্বর প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে সমাবেশ করেন তারা।

দ্রুত দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা।

গত ২০ অক্টোবর নবাব আব্দুল লতিফ হলের ডাইনিংয়ের ড্রেন থেকে লিপুর লাশ উদ্ধার করা হয়। আলামত দেখে প্রাথমিকভাবে পুলিশ হত্যাকাণ্ড বলে ধারণার কথা জানায়।

ওইদিন সন্ধ্যায় লিপুর চাচা মো. বছির উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন।

মামলায় লিপুর রুমমেট মনিরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।