২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পলিথিনে যুবকের গলাকাটা লাশ 

গাজীপুর সদর উপজেলায় পলিথিনে মোড়ানো এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2016, 04:10 PM

Updated : 20 Aug 2022, 02:01 PM

শনিবার উপজেলার খুন্দিয়া গ্রামের জঙ্গল থেকে ওই যুবকের লাশ পাওয়া যায় বলে জানান জয়দেবপুর থানার উপ পরিদর্শক আনোয়ার হোসেন।

আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেননি তিনি।

উপ পরিদর্শক আনোয়ার বলেন, খুন্দিয়া উত্তরপাড়া এলাকায় জঙ্গলে পলিথিনে মোড়ানো লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

“সাদা পলিথিনে মোড়ানো লাশটির গলাকাটা।তাছাড়া মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।”

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।