২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে ফেরার পথে বেনাপোলে আটক ৪৯

অবৈধ পথে ভারত থেকে ফেরার সময় বেনাপোলে নারী ও শিশুসহ ৪৯ জনকে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2016, 04:25 PM

Updated : 20 Aug 2022, 02:00 PM

বৃহস্পতিবার সকালে বেনাপোলের গাতিপাড়া সীমান্ত এলাকায় তাদের আটক করা হয় বলে জানান বিজিবির বেনাপোল ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুলাহ ওয়ার্ফি।

আটককৃতদের মধ্যে রয়েছেন ১১ জন নারী, ৭ শিশু ও ৩১ পুরুষ। তাদের বাড়ি যশোর, খুলনা, ফরিদপুর, নড়াইল, বরিশাল, বাগেরহাট, গোপালগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায়।

ক্যাম্প কমান্ডার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দালালরা তাদের অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে পাচার করছে এমন খবর পেয়ে বিজিবির টহলদল অভিযান চালায়।

“আটককৃতরা বাংলাদেশি। তারা অবৈধভাবে ভারতে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশায় কাজ করতেন।”

আটক সবাইকে বেনাপোল পোর্ট থানায় দেওয়া হয়েছে বলে তিনি জানান।

থানার ওসি অপূর্ব হাসান বলেন, এ ব্যাপারে একটি মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।