গাজীপুরে ৪ ঘণ্টা পর রেল চালু
গাজীপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় চার ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকার পর আবার চালু হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর রেলস্টেশনে বগি লাইনচ্যুত হয় বলে জানান জয়দেবপুর রেলজংশনের স্টেশন মাস্টার মো. সাইদুল ইসলাম।
এরপর সকাল ৮টার দিকে আবার চালু হয়।
স্টেশন মাস্টার বলেন, ভোর ৪টার দিকে স্টেশনের উত্তর আউটার সিগন্যালের কাছে ঢাকাগামী ১২০ বগির একটি মালবাহী ট্রেন লাইন পরিবর্তন করছিল।
“এ সময় একটি বগি লাইনচ্যুত হলে প্রায় ৪ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেলপথে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে জয়দেবপুর থেকে প্রকৌশল বিভাগের কর্মীরা এসে বগিটি লাইনে তুললে সকাল ৮টা থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়।”
এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে তিনি জানান।
