২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শায় গাড়ির ধাক্কায় মোটরবাইক চালক নিহত

যশোরের শার্শায় গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2016, 02:48 PM

Updated : 20 Aug 2022, 01:57 PM

নিহত বিল্লাল হোসেন (২২) শার্শার কাঠশিকরা গ্রামের ভ্যানচালক রফিকুল ইসলামের ছেলে।

রোববার সকালে উপজেলা সদরে আদ্ব-দীন হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে নাভারন হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আফজাল হোসেন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিল্লাল সকালে মোটরসাইকেল চালিয়ে নাভারন আসছিলেন। পথে একটি জিপ বিল্লালকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর জিপচালককে আটক করা হয়েছে বলে ওসি আফজাল জানান।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।