ঝিনাইদহে বাস খাদে, আহত ২৫
ঝিনাইদহ শহরে বাস খাদে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।
ভুটিয়ারগাতি এলাকায় শনিবার দুপুরে এ দুর্ঘটনায় আহতদের মধ্যে ১১ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, রূপসা পরিবহনের একটি বাস খুলনা থেকে কুষ্টিয়া যাচ্ছিল।
“বেলা সাড়ে ১২টার দিকে ভুটিয়ারগাতি এলাকায় আরেকটি বাসকে ওভারটেক করার সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে তা রাস্তার পাশে খাদে পড়ে যায়।”
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বলে জানান তিনি।
