২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

টাঙ্গাইলের এলেঙ্গায় সরবরাহ কেন্দ্রে ত্রুটির কারণে জেলার বিভিন্ন এলাকায় পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2016, 09:23 AM

Updated : 20 Aug 2022, 01:56 PM

তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির ডিজিএম মো. শাহজাহান মিয়া জানান, শুক্রবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টাঙ্গাইল সদর, এলেঙ্গা থেকে মির্জাপুর হয়ে চন্দ্রা পর্যন্ত বিতরণ লাইনে তিতাসের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

“এর প্রভাব পড়তে পারে গাজীপুরের কোনাবাড়ি ও আশপাশের এলাকায়ও।”

গত ১০ অক্টোবর টাঙ্গাইলের কালিহাতীতে পুংলী নদীর নিচে গ্যাস সরবরাহের পাইপ ফেটে যায়। এরপর বিকল্প লাইনে গ্যাস সরবরাহ করতে গিয়ে তিতাসের এলেঙ্গা সরবরাহ কেন্দ্রে সমস্যা দেখা দেয়।

তিতাস কর্মকর্তা জানান, সমস্যা সমাধানের কাজের পাশাপাশি গাজীপুরে গ্যাসের চাপ বৃদ্ধির প্রয়োজনে আন্তঃসংযোগ লাইন স্থাপন করা হচ্ছে। এজন্য শুক্রবার পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।