চাঁদাবাজি বন্ধের দাবিতে এমপির বাড়িতে অটোচালকরা
পুলিশের চাঁদাবাজি বন্ধের দাবিতে বৃহস্পতিবার গাজীপুরের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলের বাড়ির সামনে এক ঘণ্টার অবস্থান ধর্মঘট করেছে অটোচালকরা। তবে সাংসদের চাচা গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মতিউর রহমান দাবি পূরণের আশ্বাস দিলে তারা কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
