২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ঘরে স্ত্রীর, গাছে স্বামীর লাশ

ফরিদপুর সদর উপজেলার এক বাড়ি থেকে এক নারী এবং বাড়ির পাশের গাছ থেকে তার স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2016, 01:42 PM

Updated : 11 Oct 2022, 08:52 PM

বৃহস্পতিবার সকালে উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে কোতোয়ালি থানার ওসি মো. নাজিম উদ্দিন জানান।

ওই দুইজন হলেন মনছের শেখ (৫২) ও তার স্ত্রী জাহানারা বেগম (৪২)।

তাদের মেয়ে জেসমিন বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণ শোধ নিয়ে প্রায়ই তার মা বাবার মধ্যে ঝগড়া হত। বুধবার রাতেও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

সকালে বাড়ির পাশের কাঁঠাল গাছে তার বাবা এবং ঘরে বিছানায় মায়ের লাশ দেখে তারা থানায় খবর দেন বলে জানান জেসমিন।

ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে ওই দম্পতির মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।