ঘরে স্ত্রীর ঝুলন্ত লাশ, স্বামী পলাতক
ব্রাহ্মণবাড়িয়ায় রিতা (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানর ওসি মো. মঈনুর রহমান জানান, বুধবার রাতে শহরের মধ্যপাড়ায় মোস্তাকিম মিয়ার বাসা থেকে তার স্ত্রী রিতার লাশ উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে ঘরের পাখার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন বলে খবর পেয়ে পুলিশ সেখানে যায়।
“ঘরের দরজা ভেঙ্গে রিতার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।”
রিতার স্বামী মোস্তাকিমকে খোঁজা হচ্ছে বলে জানান তিনি।
