ফরিদপুরে বাউল আখড়ায় আগুন
ফরিদপুর সদরে একটি বাউল আখড়ায় আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাতের কোনো এক সময় উপজেলার মাচ্চর ইউনিয়নের পরানপুর গ্রামে তার বাড়ির বাউল আখড়া ‘আরশি নগরের পড়শী বাড়ি’ কে বা কারা আগুনে পুড়িয়ে দেয় বলে জানান বাউল সুভাষ বিশ্বাস।
“ততক্ষণে আগুনে আখড়াবাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে।”
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার কথা জানিয়েছেন ফরিদপুর লালন পরিষদের সাধারণ সম্পাদক পাগলা বাবলু।
ফরিদপুর কোতোয়ালি থানায় ওসি নাজিমউদ্দিন বলেন, “আগুনের বিষয় আমরা এখনও কিছু জানি না। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
