৯ ‘জঙ্গির’ লাশ ঢাকা মেডিকেলে
গাজীপুরে পুলিশের অভিযানে নিহত সন্দেহভাজন নয় জঙ্গির ডিএনএ পরীক্ষার জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
সোমবার বিকালে জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা এ তথ্য জানান।
গাজীপুর সিটি করপোরেশনের নোয়াগাঁও পাতারটেক এলাকায় শনিবার পুলিশ ও সোয়াটের অভিযানে সন্দেহভাজন সাত জঙ্গি ও হাড়িনাল পশ্চিমপাড়ার লেবুবাগানে র্যাবের অভিযানে দুই জনের মৃত্য হয়।
ওসি রেজাউল বলেন, নিহত নয় ‘জঙ্গির’ ময়নাতদন্ত রোববার গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য সোমবার সকালে তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে ।
