২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাম্পাকোর ধ্বংসস্তূপে উদ্ধারকাজ সমাপ্ত

একমাস আগে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে বিধ্বস্ত গাজীপুরের টঙ্গীর টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2016, 01:51 PM

Updated : 11 Oct 2022, 08:51 PM

পুরনো খবর:

টাম্পাকো মালিকের বিরুদ্ধে আরেক মামলা

সোমবার সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসসহ উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সব পক্ষের এক যৌথ যৌথ বৈঠকের পর এ ঘোষণা দেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম।

তিনি বলেন, “ওই কারখানায় আর কোনো লাশ না থাকার বিষয়টি নিশ্চিত হওয়ায় ধ্বংসস্তুপ অপসারণ ও উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।”

এর আগে সকালে টঙ্গীর বিসিক শিল্প এলাকায় সেনাবাহিনীর ক্যাম্পে অনুষ্ঠিত বৈঠকে লেফটেন্যান্ট কর্নেল মো. আজম, গাজীপুর জেলা প্রশাসক এস এম আলম, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ ও গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।

গত ১০ সেপ্টেম্বর টাম্পাকো ফয়েলস কারখানায় বিস্ফোরণের পর আগুন ধরে ছাদের একটি অংশ ধসে পড়লে চাপা পড়েন অনেকেই।

একমাস ধরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস ধ্বংসস্তুপ অপসারণ ও উদ্ধার অভিযান চালায়। সেখান থেকে এ পর্যন্ত ৩৪ জনের লাশ পাওয়া গেছে; আহত রয়েছেন আরও অন্তত ৪০।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, তার স্ত্রী ও বেশ কয়েকজন কর্মকর্তার নামে দুটি মামলা হয়েছে।