২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বৃদ্ধের গলাকাটা লাশ

রাজশাহীর পবায় এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2016, 09:48 PM

Updated : 20 Aug 2022, 01:52 PM

মৃত নজরুল ইসলাম (৭৫) রাজশাহী সুগার মিলের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।

রোববার উপজেলার হরিয়ান এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে মতিহার থানার ওসি হুমায়ন কবির জানান ।

ওসি হুমায়ন বলেন, স্বজনরা দুপুরে বাড়ি ফিরে ওই বৃদ্ধের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যায়।