২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

বাগেরহাট সদর উপজেলায় নছিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2016, 08:57 PM

Updated : 20 Aug 2022, 01:52 PM

রোববার রাতে উপজেলার সিএন্ডবি বাজারের কাছে বাগেরহাট-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম জানান।

নিহত কবির মাঝি (৩৩) শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামের গফ্ফার মাঝির ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

আহত আসলাম ও নজরুলকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই তরিকুল বলেন, গাছ বোঝাই নছিমনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক কবির মাঝি মারা যান। আহত হন আরোহী আসলাম ও নজরুল।