২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় গৃহবধূকে ‘শ্বাসরোধে’ হত্যা

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে, যাকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে পুলিশের ধারণা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2016, 10:29 AM

Updated : 20 Aug 2022, 01:52 PM

নিহত যুথী খাতুনকে (২০) তার স্বামী অজ্ঞান অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর নিখোঁজ হন।

যুথী উপজেলার ছলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।

ঈশ্বরদী থানার ওসি আব্দুল হাই চিকিৎসকের বরাত দিয়ে বলেন, বৃহস্পতিবার রাতে সিরাজুল তার স্ত্রী যুথীকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞান অবস্থায় নিয়ে যান।

“তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

চিকিৎসক যুথীকে মৃত ঘোষণার পর তার স্বামী সিরাজুলকে আর হাসপাতালে পাওয়া যায়নি বলে চিকিৎসকদের বরাত দিয়ে ওসি জানান।