২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁও স্কুলে ঢুকে ছাত্রীকে মারধর

ঠাকুরগাঁও শহরের একটি বিদ্যালয়ে দারোয়ানকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে দশম শ্রেণির এক ছাত্রীকে মারধর করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2016, 02:54 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের সিএম আইয়ুব বালিকা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার এসআই আবু হানিফ।

আটক নারী শহরের টিকাপাড়া এলাকার বাসিন্দা, যার বয়স ৫৫ বছর।

এসআই হানিফ প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বলেন, মোবাইল ফোন চুরির অভিযোগে ওই নারী ও ফারুক হোসেন নামে এক ব্যক্তি বিদ্যালয়ে ঢুকে দশম শ্রেণির এক ছাত্রীকে বেধড়ক মারধর করেন।

“আহত শিক্ষার্থী সম্মানহানির অভিযোগ করেছেন। ফারুক তাকে মারধর করার সময় শ্লীলতাহানি হয়েছে বলেও তার অভিযোগ।”

আহত ছাত্রীর এক বান্ধবী ফারুক হোসেনের ভাগ্নি হওয়ায় তাদের বাসায় তার যাতায়াত ছিল বলে জানান এসআই হানিফ।

ফাতেমা বেগম নিজেও মারধরের কথা স্বীকার করেছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাকে দুই-একটি চড়থাপড় মেরেছি। কিন্তু কেউ তার শ্লীলতাহানি করেনি।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপেন্দ্রনাথ ঝা বলেন, তারা হঠাৎ এসে দারোয়ানকে ধাক্কা দিয়ে ঢুকে পড়ে। ক্লাস চলাকালে কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে মারধর করে।

পরে তিনি পুলিশে খবর দেন বলে জানান।