২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল বন্দরে নৌ মন্ত্রী

বেনাপোল বন্দরে আগুনে ক্ষতিগ্রস্ত পণ্যাগার পরিদর্শনে এসেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2016, 07:18 PM

Updated : 11 Oct 2022, 08:48 PM

পুরনো খবর:

বন্দরে আগুনের কারণ তদন্তে কমিটি
বেনাপোল বন্দরের পণ‌্যাগার পুড়ল

রোববার বেলা সাড়ে ৩টার দিকে বেনাপোলে পৌঁছে তিনি পণ্যাগারের ২৩ নম্বর শেডে যান।

রোববার ভোর ৬টায় পণ‌্যাগারের ২৩ নম্বর শেডে আগুন লাগে। তিন ঘণ্টা চেষ্টার পর সকাল সোয়া ৯টার দিকে আগুন ছড়িয়ে পড়া বন্ধ হয়। এরপর বেলা সাড়ে ১২টার দিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

Image
পুড়ে যাওয়া ২৩ নম্বর শেড

পুড়ে যাওয়া ২৩ নম্বর শেড

শেড পরিদর্শন শেষে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, বেনাপোল বন্দরের অগ্নিকাণ্ডের কারণ বা উৎস কী তা তদন্ত না করে বলা যাবে না। কেমিকেল না শর্ট সার্কিট না অন্যকিছু সেটা তদন্তের পর জানা যাবে।

আগুন লাগার পরপরই ঢাকায় বসে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাফায়েত হোসেনকে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্যদের মধ্যে স্থলবন্দর বন্দর কর্তৃপক্ষের একজন, ফায়ার সার্ভিসের একজন ও জেলা প্রশাসনের একজন প্রতিনিধিকে সদস্য করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উদ্দেশে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়টি দেখবেন। আমদানিকৃত পণ্যের ইন্সুরেন্স করা আছে। তাদের ইন্সুরেন্সের মাধ্যমে ক্ষতি পুষিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।

আংশিক পুড়ে যাওয়া পোর্ট থানাও পরিদর্শন করেন মন্ত্রী।

এসময় তার সঙ্গে ছিলেন স্থানীয় সাংসদ শেখ আফিল উদ্দিন, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, নৌ-পরিবহন সচিব অশোক মাধব রায়, যশোর জেলা প্রশাসক হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিছুর রহমান, উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম মঞ্জু, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম, সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রমুখ।