২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, আটক ৩

গাজীপুরের শ্রীপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে মাইক্রোবাসসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2016, 04:07 PM

Updated : 20 Aug 2022, 01:47 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার জৈনাবাজার এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান মাওনা হাইওয়ে থানার এসআই মো. রফিক।

আটককৃতরা হলেন জাহাঙ্গীর আলম (৪০), রুহুল আমিন (২৮) ও মাইক্রো চালক আলমগীর হোসেন।

এসআই রফিক জানান, জৈনাবাজার এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভয় দেখিয়ে চাঁদাবাজির সময় স্থানীয়রা ওই তিনজনকে আটক করে। পরে মাওনা হাইওয়ে থানার পুলিশ গিয়ে তাদের আটক করে শ্রীপুর থানায় হস্তান্তর করেছে।