নওগাঁয় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নওগাঁর আদমদীঘি উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার বিকালে উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে আদমদীঘি থানার ওসি শওকত কবীর জানান।
এরা হল ওই গ্রামের মামুনুর রশিদের মেয়ে মামুনি (৫) এবং নাইম একই গ্রামের ফিরোজ হোসেনের ছেলে নাইম হোসেন (৬) ।
ওসি শওকত বলেন, শিশু দুইটি বাড়ির সামনে খেলছিল। এক সময় দুজনে রাস্তার পাশে ডোবাতে পড়ে ডুবে যায়।
“খোঁজাখুজির পর ডোবার পানি থেকে তাদের উদ্ধার করে অভিভাবকরা রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
