২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে ২ তরুণের মৃত্যু

গাজীপুরে একটি পল্ট্রি ফিড কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই তরুণের মৃত্যু হয়েছে, আহত হন আরও ১৬ জন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2016, 11:56 PM

Updated : 20 Aug 2022, 01:45 PM

মঙ্গলবার সন্ধ্যায় কাশিমপুরের শৈলডুবি এলাকায় ‘বিশ্বাস পল্ট্রি ফিড’ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইমরান হোসেন (১৭) ও সোহাগ (২২)। হতাহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

আশুলিয়ার জামগড়া নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক মো. লুৎফর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ১৮ জনকে এই কেন্দ্রে আনা হয়। তাদের মধ্যে ইমরান ও  সোহাগের মৃত্যু হয় আগেই।

আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ১৫ জনকে এই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।