২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ, লাশ উদ্ধার

দিনাজপুরের বিরলে পুনর্ভবা নদীর একটি সেতুর নিচ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে; যিনি পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ঝাঁপ দিয়েছিলেন বলে স্থানীয়দের ভাষ্য।  

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2016, 04:34 PM

Updated : 20 Aug 2022, 01:42 PM

নিহত দোলন (২২) শহরের বালুয়াডাঙা এলাকার বাসিন্দা।

বুধবার বেলা ১১টার দিকে পুনর্ভবা নদীর রেল সেতুর নিচ থেকে দোলনের লাশ উদ্ধার করা হয় বলে বিরল থানার ওসি তাপস চন্দ্র পণ্ডিত জানান।

দোলনের বড় ভাই মুন্না বলেন, “শুনেছি পুলিশের ধাওয়া খেয়ে দোলন নদীতে ঝাঁপে দিয়েছিল।”

নামা প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে রেল সেতুর পাশের একটি মাদক আখড়ায় পুলিশ হানা দিলে সেখানে থাকা ব্যক্তিরা পুনর্ভবা নদীতে ঝাঁপ দেয়। অন্যরা সাঁতরিয়ে নদী পার হলেও দোলন ডুবে যায়।

পুলিশ কোনো মাদক আখড়ায় অভিযানে যায়নি দাবি করে ওসি তাপস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার দোলনের লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে পুলিশে কাছে হস্তান্তর করে। 

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা ও লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।