২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ইয়াবাসহ দুই বিমান যাত্রী আটক

কক্সবাজার বিমানবন্দরে দুই যাত্রীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2016, 03:54 PM

Updated : 12 Apr 2022, 02:54 AM

বুধবার দুপুরে বেসরকারি বিমান পরিবহন সংস্থা রিজেন্টের ওই দুই যাত্রীকে প্রায় সাড়ে তিন হাজার ইয়াবাসসহ আটক করা হয় বলে জানান কক্সবাজার সদর থানার এসআই রাজীব কান্তি নাথ।

আটকরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহ পাড়ার আমির হামজার ছেলে আব্দুল আমিন (২৭) ও কুমিল্লা সদরের দূর্গাপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. নাছির উদ্দিন (৩৬)।

এসআই রাজীব বলেন, তারা রিজেন্টের ১২ টা ২০ মিনিটের ঢাকাগামী ফ্লাইটের যাত্রী ছিলেন। বিমানবন্দরের কর্মীরা তাদের লাগেজ ও ব্যাগ স্ক্যান করার সময় সন্দেহজনক কিছু আছে ধরা পড়লে পুলিশে খবর দেয়।

“পরে পুলিশ গিয়ে ব্যাগ তল্লাশি করে পলিথিন মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করে।  প্যাকেট খুলে ৩২০০ ইয়াবা পাওয়া যায়।”