শেরপুরে পুলিশের লাশ উদ্ধার: আটক ৮
শেরপুরে পুলিশ সদস্য রাকিবুলের লাশ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে আটক করা হয়েছে।
শেরপুর সদর থানার ওসি তদন্ত বিপ্লব কুমার বিশ্বাস মঙ্গলবার এ কথা জানান।
তবে আটকদের কারো নাম পরিচয় প্রকাশ করেননি তিনি।
সোমবার সকাল ১০টার দিকে শেরপুর পুলিশ লাইনের কাছে রাস্তার পাশ থেকে কনস্টেবল রকিবুল হাসানের (২০) লাশ উদ্ধার করা হয়।
রকিবুল টাঙ্গাইলের দেলদুয়ার থানার শৈলকুড়িয়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিনি ২০১৫ সালের ১৫ নভেম্বর চাকরিতে যোগ দিয়ে শেরপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
কনস্টেবল রকিবুল নিহতের ঘটনায় ওই রাতে অজ্ঞাতদের বিরুদ্ধে একটি মামলা করেন নিহতের বাবা শাহজাহান মিয়া।
