২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত

ঢাকার আশুলিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘ডাকাত’ নিহত হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2016, 10:21 AM

Updated : 20 Aug 2022, 01:39 PM

রোববারর ভোরে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান।

নিহত আনোয়ার হোসেন (৩২) নরসিংদীর ভালুয়াকান্দি এলাকার রাজু আহমেদের ছেলে।

ওসি মহসিনুল বলেন, টঙ্গাবাড়ী এলাকায় সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে পুলিশের টহল দল ঘটনাস্থলে গেলে ডাকাতরা তাদের লক্ষ করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে এক ডাকাত নিহত হয়। অন্যরা পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি রাম দা, দুই রাউন্ড গুলি ও ছয়টি গুলির খোসা উদ্ধার করা হয় বলে জানান তিনি।

আশুলিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, আনোয়ার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে গাজীপুরের কালিয়োকৈর, মির্জাপুর, ঢাকার ধামরাইসহ বিভিন্ন থানায় অন্তত পাঁচটি ডাকাতির মামলা রয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।