২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ সদর উপজেলা থেকে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2016, 01:26 AM

Updated : 20 Aug 2022, 01:39 PM

মামলার ১১ বছর পর শুক্রবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম ভাদৈ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সদর থানার ওসি মো. ইয়াসিনুল হক।

গ্রেপ্তার কাজল মিয়া (২৮) ওই গ্রামের রঙ্গু মিয়ার ছেলে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিবরিয়া হত্যা মামলার অন্যতম আসামি কাজল প্রায় ১১ বছর আত্মগোপন করে ছিলেন। শুক্রবার সন্ধ্যায় এএসআই আকতারুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

Image
শাহ এ এম এস কিবরিয়া (ফাইল ছবি)

শাহ এ এম এস কিবরিয়া (ফাইল ছবি)

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যার বাজারে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় কিবরিয়াসহ পাঁচ আওয়ামী লীগনেতা নিহত হন। এ ঘটনায় আহত হয় আরও শতাধিক।

ঘটনার পর আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আব্দুল মজিদ খান বাদী হয়ে মামলা করেন বলে জানান ওসি ইয়াসিনুল হক।