২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের ছাদ থেকে পড়ে ২০ যাত্রী আহত

সিরাজগঞ্জে সুন্দরবন এক্সেপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2016, 01:01 PM

Updated : 20 Aug 2022, 01:38 PM

শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার সদানন্দপুর এলাকায় শহীদ এম মনসুর আলী স্টেশনের প্রবেশ পথে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার উপ-পরিদর্শক আলী জাহান জানান।

আহতদের মধ্যে ১৮ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার আকরামুজ্জামান।

উপ পরিদর্শক আলী বলেন, ছাদে বিপুল সংখ্যক যাত্রী নিয়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে খুলনা যাচ্ছিল। শহীদ এম মনসুর আলী স্টেশনের প্রবেশ পথে ডিস লাইনের তারে পেঁচিয়ে অন্তত ২৫ যাত্রী ছিটকে নিচে পড়ে যায়।

“দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ ২০ জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।”

এ ঘটনার পর ট্রেনটি ২০ মিনিট যাত্রা বিরতি পর পুনরায় গন্তব্যের দিকে রওনা দেয় বলে জানান তিনি।