২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি সন্দেহে ছেলেসহ দম্পতি আটক

খুলনায় জঙ্গি সন্দেহে ছেলেসহ এক দম্পতিকে আটকের খবর জানিয়েছে র‌্যাব।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2016, 05:09 PM

Updated : 20 Aug 2022, 01:38 PM

র‌্যাব-৬ খুলনার পরিচালক অতিরিক্ত ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম জানান, বুধবার গভীর রাতে নগরীর বসুপাড়া এরশাদ আলী লেনের বাসা থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের একান্ত সহকারী ইদ্রিস আলী, তার স্ত্রী ও ছেলে ইমতিয়াজ।

ইমতিয়াজ একটি বেসরকারি মেডিকেল ইনস্টিটিউটের প্যারা মেডিকেলের ছাত্র।

র‌্যাব কর্মকর্তা বলেন, তাদের বিরুদ্ধে জঙ্গি কর্মকাণ্ডের অভিযোগ থাকায় আটক করে র‌্যাব কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার রাতে ঢাকা ও নারায়ণগঞ্জে ‘নব্য জেএমবি’ সদস্য দুই দম্পতিকে আটকের খবর জানায় র‌্যাব।