২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু হত্যায় বাবা ও সৎমায়ের প্রাণদণ্ড

রংপুরে নয় বছর আগে এক শিশুকে হত্যার দায়ে তার বাবা ও সৎমাকে প্রাণদণ্ড দিয়েছে আদালত।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2016, 02:58 PM

Updated : 12 Apr 2022, 02:51 AM

রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পীরগঞ্জ উপজেলার কাফ্রিখাল শিমুলতলা এলাকার আবু তাহের (৩২) ও তার দ্বিতীয় স্ত্রী লাবনী বেগম (২০)।

মামলার নথির বরাত দিয়ে এ আদালতের অতিরিক্ত পিপি ফারুক মোহাম্মদ রেয়াজুল করিম বলেন, পারিবারিক কলহের জেরে ২০০৭ সালের ১৩ ডিসেম্বর তাহের ও তার দ্বিতীয় স্ত্রী লাবনী মিলে প্রথম স্ত্রীর সাত বছরের মেয়ে তাজমিনা খাতুনকে ‘গলাটিপে হত্যা করে’।

তাজমিনার মামা সাদেকুল ইসলাম পরদিন তাহের ও লাবনীকে আসামি করে পীরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ২০০৮ সালের ২৮ এপ্রিল পীরগঞ্জ থানার এসআই তৌহিদুল ইসলাম দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

মামলা হওয়ার পর পুলিশ তাহেরকে গ্রেপ্তার করলে তিনি আদালতে অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন। কিন্তু পরে জামিনে বেরিয়ে তিনি পালিয়ে যান।

আর লাবনী ঘটনার পর থেকেই পলাতক বলে অতিরিক্ত পিপি জানান।