২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

গাজীপুরের কালিয়াকৈরে বাসের ধাক্কায় নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2016, 12:28 PM

Updated : 20 Aug 2022, 01:38 PM

এরা হলেন- কালিয়াকৈরের বড়ইতলী এলাকার মনি সাহার ছেলে রানা সাহা ও তাদের তেলের দোকানের কর্মচারী। তার নাম  জানা যায়নি।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাহেব বাজার বাইপাস এলাকায় বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে গোড়াই হাইওয়ে থানার এসআই মো. আরিফুল ইসলাম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওই দুই মোটরসাইকেল আরোহী চন্দ্রার দিকে যাচ্ছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী দিপু পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়।

“এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়লে বাসটি তাদের চাপা দিয়ে যায়।”

গোড়াই হাইওয়ে থানার ওসি খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

চালক ও তার সহযোগী পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।