দোহারে নদীতে ডুবে শিশুর মৃত্যু
ঢাকার দোহারে নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও এক শিশু।
বুধবার দুপুরে উপজেলার চর লটাখোলা এলাকার ভাঙ্গাব্রিজ সংলগ্ন পদ্মার শাখা নদীতে এ ঘটনা ঘটে বলে জানান দোহার থানার এসআই মো. ওলিয়ার রহমান।
মৃত আরাফাত হোসেন (১০) লটাখোলা গ্রামের আব্দুস সালামের ছেলে। স্থানীয় তানশীরুল ইসলাম ক্যাডেট মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল সে।
নিখোঁজ বর্ষা আক্তার (৯) একই গ্রামের আব্দুস সোবহানের মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার দুপুরে দাদির সঙ্গে নদীতে গোসল করতে নেমে বর্ষা ও আরাফাত ডুবে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
“পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থলের কাছাকাছি থেকে আরাফাতের লাশ উদ্ধার করে।”
