রাজশাহীতে হেরোইনসহ নারী গ্রেপ্তার
রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে এক কেজি হেরোইনসহ এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার স্টেশনের প্লাটফর্ম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের এএসপি আবু বকর সিদ্দিক জানান।
গ্রেপ্তার মেরীনা খাতুন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাবলাবনা গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।
রাজশাহী র্যাবের রেলওয়ে কলোনি ক্যাম্পের অপারেশন কমান্ডার এএসপি আবু বকর সিদ্দিক জানান, রেলওয়ে স্টেশনে মাদকদ্রব্য কেনাবেচা হবে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালায় র্যাব।
“এ সময় এক কেজি হেরোইনসহ মেরীনাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেরীনা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায় জড়িত বলে স্বীকার করেছেন।”
ঢাকার মাদক ব্যবসায়ীর কাছে পৌঁচ্ছে দিতে হেরোইনগুলো শিবগঞ্জ থেকে রাজশাহী রেলস্টেশনে নিয়ে যান বলে মেরীনা জানিয়েছেন, বলেন এএসপি আবু বকর।
