২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে বিএনপি নেতা হত্যায় আটক ৪

খাগড়াছড়ির দিঘীনালায় বিএনপি নেতা বাদল খাঁ হত্যার ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করেছে পুলিশ।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2016, 04:12 PM

Updated : 20 Aug 2022, 01:37 PM

নিহত বাদল খাঁর শ্যালক আবু বক্কর সিদ্দিক সোমবার রাতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে দীঘিনালা থানায় মামলা দায়েরের পর এদের আটক করা হয়।  

আটক মো. নাসির পিসি, নাসির হোসেন, মো. সিদ্দিক ও আনোয়ার হোসেনের বাড়ি দিঘীনালায়।

দিঘীনালা থানার ওসি মো. মিজানুর রহমান বিডিন্জি টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে উপজেলার বোয়ালখালী আশ্রম এলাকায় বাড়ির পাশে নিজের চায়ের দোকান থেকে বাদল খাঁর (৪৫) লাশ ও তার স্ত্রী কুলসুমকে অচতন অবস্থায় উদ্ধার করা হয়।

“মঙ্গলবার কুলসুমের জ্ঞান ফিরেছে বলে খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নয়ন ময় ত্রিপুরা জানিয়েছেন।”

ওসি বলেন, কুলসুম শঙ্কামুক্ত রয়েছেন, তবে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়নি।  

নিহত বাদল খাঁ দিঘীনালা উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলেন। সম্প্রতি বোয়ালখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সমর্থনে সদস‌্য প্রার্থী হয়েছিলে তিনি।

পুরনো খবর:

খাগড়াছড়িতে বিএনপি নেতার গলাকাটা লাশ উদ্ধার