ঝিনাইদহে ২ ‘অস্ত্র বিক্রেতা’ গ্রেপ্তার
ঝিনাইদহ সদর থেকে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে; যারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র বিক্রি করে আসছিল বলে জানিয়েছে র্যাব।
সদর উপজেলার বিষখালী এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয় বলে ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি অধিনায়ক মনির আহমেদ জানান।
আটকরা হলেন- সদরের কানুহরপুর গ্রামের মঙ্গল আলী বিশ্বাসের ছেলে শাহজালাল (৩৮) এবং চান্দোরপুল গ্রামের আলাউদ্দিনের ছেলে আশরাফুল জামাল ইমরোজ (২১)।
পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানান মনির।
