নারায়ণগঞ্জে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
নারায়ণগঞ্জে কিশোরীকে ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
সোমবার বিকালে নারায়ণগঞ্জের নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আমজাদ হোসেন এ রায় ঘোষণা করেন বলে জানান স্পেশাল পিপি মো. রকিবুদ্দিন আহমেদ।
আসামি আব্দুল আউয়াল পলাতক রয়েছেন।
পিপি রকিবুদ্দিন বলেন, ২০০০ সালের ২৬ মার্চ রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুড়েরপাড়ের আউয়াল এক কিশোরীকে ধর্ষণ করেন এই অভিযোগে সদর মডেল থানায় মামলা হয়।
“আউয়ালকে পুলিশ গ্রেপ্তার করলেও তিনি জামিন নিয়ে পালিয়ে যান। এ মামলায় বিচারক আমজাদ হোসেন আউয়ালকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করেন।”
জরিমানা না দিলে তাকে আরও এক মাস কারাভোগ করতে হবে বলে জানান পিপি রকিবুদ্দিন।
