২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কারখানার জেনারেটর রুমে অগ্নিকাণ্ড

গাজীপুরের কালিয়াকৈরের একটি পোশাক কারখানার জেনারেটর রুমে আগুন লেগে মালামাল পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2016, 11:36 AM

Updated : 20 Aug 2022, 01:36 PM

রোববার গভীর রাতে উপজেলার মৌচাকের তেলিরচালা এলাকার পূর্বানী ফেব্রিক্সে এই অগ্নিকাণ্ড হয় বলে কালিয়াকৈরের ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. তাশারফ হোসেন জানিয়েছেন।

এঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

তাশারফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে কারখানার জেনারেটরের নিয়ন্ত্রণকক্ষে আগুনের সূত্রপাত হয়।

“কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা গিয়ে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।”

আগুনে নিয়ন্ত্রণকক্ষের তার ও কন্ট্রোল প্যানেলসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস জানায়।