২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী পৌরসভায় ১৪০টি দোকান উচ্ছেদ

নোয়াখালী পৌরসভার পুরাতন ভবন ও পৌরহলের জায়গায় ১৪০টি দোকান ঘর উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2016, 07:08 PM

Updated : 20 Aug 2022, 01:35 PM

রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বরমান হোসেনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

মেয়র সহিদ উল্লাহ খান সোহেল জানান, সাবেক মেয়রের সময়ে পৌরসভার পুরাত ভবন ভেঙে সেখানে অপরিকল্পিতভাবে দোকান ঘর নির্মাণের জন্য স্থান বরাদ্দ দেওয়া হয়।

“বর্তমান পৌর পরিষদ পৌরসভার স্বার্থ ক্ষুণ্ন করে এবং নাগরিক সমাজের আপত্তিকে উপেক্ষা করে আগের মেয়রের সময়ের বরাদ্দ বাতিল করে সেখানে পৌর টাওয়ার নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে।”

এখানে মিলনায়তন ও অফিসের পাশাপাশি আগে যারা দোকানঘর বরাদ্দ পেয়েছে তাদেরকেও বরাদ্দ দেওয়া হবে বলে তিনি জানান।

জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডের মিলনমেলা হিসেবে পরিচিত ঐহিত্যবাহী পৌরহলটি ভেঙে সেখানে দোকানপাট নির্মাণের প্রতিবাদ ও হল নির্মাণের দাবি জানিয়েছে আসছে সংস্কৃতিকর্মী ও নাগরিক সমাজ।