২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাসেমের ফাঁসি কার্যকরের দাবিতে মুক্তিযোদ্ধার অবস্থান

মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের দাবি নিয়ে চাঁদপুরের মুক্তিযোদ্ধা আকরাম হোসেন কাশিমপুর কারাগার ফটকে অবস্থান নিয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2016, 09:20 PM

Updated : 20 Aug 2022, 01:35 PM

শুক্রবার রাত ৮টার দিকে জাতীয় পতাকা দিয়ে তৈরি জামা ও টুপি পরে তিনি এই দাবি নিয়ে এসেছেন।

তিনি বলেন, মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত তিনি কাশিমপুরেই অবস্থান করবেন।

“মীর কাসেম আলীর মতো অপরাধীদের ফাঁসির মাধ্যমে বাংলাদেশ থেকে যত তাড়াতাড়ি বিদায় করা হবে, দেশে তত তাড়াতাড়ি শান্তি ও মঙ্গল আসবে।”

আকরাম হোসেনের গায়ের জামায়ও এসব কথা লেখা রয়েছে।

একই দাবি নিয়ে শনিবার তার সহযোদ্ধা টাঙ্গাইলের ভুয়াপুর থেকে মোহাম্মদ আলী ও ঢাকা থেকে মফিজুর রহমানের কাশিমপুরে আসার কথা রয়েছে বলে তিনি জানান।