২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার সিলেটে আধা বেলা হরতাল 

ব্যবসায়ী করিম বক্স মামুন হত্যার বিচার দাবিতে সিলেট মহানগরীতে আধা বেলা হরতাল ডাকা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2016, 01:25 PM

Updated : 20 Aug 2022, 01:33 PM

বুধবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল ডাকা হয়েছে বলে জানান মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হক।

তিনি বলেন, গত ১৬ অগাস্ট বিকালে নগরীর জল্লারপাড় এলাকায় এলিগ্যান্ট শপিং সিটির দোকানি মামুন ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে মারা যান।

“এ ঘটনার দ্রুত বিচার দাবিতে রোববার রাতে সংগঠনটির এক জরুরি সভায় হরতাল পালনের সিদ্ধান্ত হয়।”

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তারেক আহমদ নামের এক ছাত্রলীগকর্মীকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ।

পুরনো খবর:

সিলেটে ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু: ছাত্রলীগ নেতা বহিষ্কার