২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে রাবি ছাত্র মৈত্রী নেতা আটক

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়কে আটক করেছে পুলিশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2016, 07:34 PM

Updated : 12 Apr 2022, 02:45 AM

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আম চত্বর থেকে তাকে আটক করা হয় বলে মতিহার থানার ওসি হুমায়ুন কবির জানান।

ওসি হুমায়ুন কবির বলেন, “বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দুপুরে রাবি ছাত্রলীগ নেতাকর্মীরা দিলীপ রায়কে আমাদের হাতে তুলে দিয়েছে। পরে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম তার বিরুদ্ধে একটি মামলা করেন।”

তাকে জিজ্ঞাসাবাদ ও অভিযোগের তদন্ত চলছে বলে জানান তিনি।