২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ায় অপহৃত ৩ গ্রাম পুলিশ উদ্ধার

নোয়াখালীর হাতিয়ায় অপহৃত গ্রাম পুলিশের তিন সদস্যকে উদ্ধার করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2016, 09:59 PM

Updated : 20 Aug 2022, 01:31 PM

বৃহস্পতিবার বিকালে উপজেলার তেগাছিয়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয় বলে হাতিয়া থানার ওসি গোলাম ফারুক জানান।

এরা হলেন- জাহিদুল ইসলাম, আলমগীর হোসেন ও মো. সাগর।

বৃহস্পতিবার উপজেলার হরনি ইউনিয়ন পরিষদের সামনে থেকে গ্রাম পুলিশের ওই তিন সদস্যকে স্ন্ত্রাসীরা ধরে নিয়ে যায়।

ওসি ফারুক বলেন, বিকালে হাতিয়া ও রামগতি থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তেগাছিয়া থেকে তাদেরকে উদ্ধার করে।

পুরনো খবর:

নোয়াখালীতে ৩ গ্রাম পুলিশ অপহৃত